সর্বশেষ

রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

দুইদিনের কারাতে প্রতিযোগিতায় ঝিকরগাছা কারাতে এ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন

দুইদিনের কারাতে প্রতিযোগিতায় ঝিকরগাছা কারাতে এ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন

Views
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছায় দু'দিনের ওয়াল্টন অল রাউন্ডার উন্মুক্ত কারাতে কাতার প্রতিযোগিতায় ঝিকরগাছা কারাতে এ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন হয়েছে। শুক্র ও শনিবারের এই প্রতিযোগিতায় ঝিকরগাছা কারাতে এ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা যুবলীগ নেতা এমামুল হাবিব জগলু, আরিফুজ্জামান সন্টু সহ বিভিন্ন জেলা থেকে আগত কারাতে টিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিকরগাছা কারাতে এসোসিয়েশন সিনিয়র সহ-সভাপতি শামীম রেজা।

ঝিকরগাছায় ধর্ষকদের বিচার দাবিতে ব্র্যাকের মানববন্ধন

ঝিকরগাছায় ধর্ষকদের বিচার দাবিতে ব্র্যাকের মানববন্ধন

Views
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছায় ব্র্যাকের আয়োজনে সারাদেশে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিববার বিকাল ৪টার সময় হাজেরালী ব্র্যাক অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক দাবি প্রকল্পের শাখা ব্যবস্থাপক নাদিয়া খানম, সহকারী শাখা ব্যবস্থাপক কামরুল হাসান, বর্গাচাষী উন্নয়ন প্রকল্প, এসসিডিপি; হিসাব বিভাগ, ইউজিপি; মাক্রোফ্রান্স প্রগতি, ইএসসি, এইচএনপিপি; এইচআরএলএস, সিইপি, বিইপি প্রোগ্রামের সদস্যবৃন্দ।
নয়টি ক্যাটাগরিতে অনলাইন ভিসা সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয়  হাইকমিশন

নয়টি ক্যাটাগরিতে অনলাইন ভিসা সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হাইকমিশন

Views

নাসিম আক্তার, শার্শা, (যশোর) প্রতিনিধি :

করোনা ভাইরাসের  কারনে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা সার্ভিস চালু করছে ভারতীয় হাইকমিশন। তবে  সেসব ব্যাক্তি ভ্রমনপিপাসি তাদের জন্য থাকছে দুঃসংবাদ।   এখনই দেয়া হচ্ছে না পর্যটন ভিসা।তবে ধারনা করা হচ্ছে ভারতের মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে খুব তাড়াতাড়ি পর্যটন ভিসা চালু হবে। মূলত  নয়টি ক্যাটাগরির জন্য এই অনলাইন ভিসা সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয়  হাইকমিশন। শুক্রবার ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ঢাকার ভারতীয় হাইকমিশন আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা সার্ভিস চালু করা হয়েছে। আপাতত --

১/মেডিকেল,
২/ব্যবসা,
৩/কর্মসংস্থান, 
৪/সাধারণ প্রবেশ (এন্ট্রি), 
৫/সাংবাদিক, 
৬/কূটনীতিক,  
৭/অফিশিয়াল, 
৮/জাতিসংঘ অফিশিয়াল এবং 
৯/জাতিসংঘ কূটনীতিক
এইসব ক্যাটাগরির জন্য অনলাইন ভিসা সার্ভিস চালু করা হয়েছে।
এই নয় ক্যাটাগরি ব্যতীত অন্যান্য ক্যাটাগরির জন্য অনলাইন ভিসা সার্ভিস খুব শিগগির চালু করা হবে বলে বার্তায় আভাস দেয় ভারতীয় হাইকমিশন।
ঝিকরগাছায় শারদীয় দূর্গাপূজা পালনের লক্ষে আইনশৃংখলা রক্ষায় প্রস্তুতিমুলক সভায় এমপি ডা. নাসির উদ্দিন

ঝিকরগাছায় শারদীয় দূর্গাপূজা পালনের লক্ষে আইনশৃংখলা রক্ষায় প্রস্তুতিমুলক সভায় এমপি ডা. নাসির উদ্দিন

Views
আফজাল হোসেন চাঁদ ও মিঠুন সরকার :
যশোরের ঝিকরগাছা উপজেলায় ৪৩ টি পূজা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে, মন্দির প্রতি সরকারী অনুদান ১৬ হাজর ৫শত টাকা প্রদানসহ দুর্গাপূজা পালনের লক্ষে আইনশৃংখলা রক্ষায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মো: নাসির উদ্দিন।
রবিবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদের ভিডিও  কনফারেন্স রুমে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার হাবিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শুভাগত বিশ্বাস, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ কুমার ভট্টাচার্য্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। এছাড়াও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল অধিকারী, সাধারণ সম্পাদক তড়িৎ কান্তি দাস সহ স্থানীয় সংবাদকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

ঝিকরগাছায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন

ঝিকরগাছায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন

Views

আফজাল হোসেন চাঁদ :
“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি ও সকলের হাত পরিচ্ছন্ন থাক” এই দু’টি স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের মধ্যে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টার সময় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও  উপজেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ সহকারী প্রকৈাশলী অন্তরা সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আরব আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানা, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ,  জনস্বাস্থ্য প্রকৌশলীর সিসিটি জেসমিন নাহার, ম্যাকানিক্স আঃ গফুর, আনোয়ার হোসেন, অফিস সহায়ক আব্দুস সালাম মিয়া প্রমুখ।

বুধবার, ৭ অক্টোবর, ২০২০

এলাকার ভাঙা রাস্তা নিজের অর্থায়নে মেরামত করলেন গদখালী ছাত্রলীগ নেতা মিঠু

এলাকার ভাঙা রাস্তা নিজের অর্থায়নে মেরামত করলেন গদখালী ছাত্রলীগ নেতা মিঠু

Views
আফজাল হোসেন চাঁদ :
কয়েক দিন ধরেই নিজে এলাকার বামনআলী শেখপাড়া জামে মসজিদের রাস্তার বেহাল অবস্থা প্রত্যক্ষ করেন ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ মেরাজ হোসেন মিঠু। পরে তার নিজের অর্থায়নে ৩ ট্রাক ইট দিয়ে বামনআলী শেখপাড়া জামে মসজিদের মুসল্লিদের জন্য চলাচলের রাস্তাটি মেরামত করে দিয়েছেন। নিজেই কোদাল, বেলচা ও প্রয়োজনীয় যন্ত্রপাতি হাতে নিয়ে কর্দমাক্ত মিস্ত্রীদের সাথে থেকে এলাকার মসজিদের রাস্তাটির বেহাল অবস্থা কাটিয়ে, চলাচলের উপযোগী করে তোলেন। তাঁর এ ধরনের কর্মে সকলেই প্রশংসা করছেন।
স্থানীয় সুত্র জানায়, করোনাকালীন সময় বামনআলী শেখপাড়া মসজিদের রাস্তা চলাচলের জন্য অনুপযোগী। একটু বৃষ্টি হলেই কাঁদা পানিতে পরিপূর্ণ থাকে। চলাচলের অনুপযোগী হওয়ার কারণে মুসল্লিদের মসজিদে নামাজ আদায় করতে যেতেও সমস্যার সৃষ্টি হয়। এছাড়াও সাধারণ মানুষের চলাচলেও ব্যাপক ভোগান্তি পেতে দেখা যায়। রাস্তার এই বেহাল দশা ও গ্রামবাসীর চলাচলের জন্য এলাকার সমস্যা সমাধানের জন্য রাস্তাটি মেরামতের দায়িত্ব নেয় গদখালী ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ মেরাজ হোসেন মিঠু। এ সময় তাঁর চোখে পরে নিজ এলাকা বামনআলী শেখপাড়া জামে মসজিদের সড়কের বেহাল দশা। নিজের এলাকার রাস্তাটি চলাচলে অনুপযোগী। এ জন্য সে নিজ অর্থায়নে মসজিদের সড়কটি নির্মাণ করেছে। 
রাস্তা তৈরীর বিষয়ে বিষয়ে ছাত্রলীগ নেতা মোঃ মেরাজ হোসেন মিঠুর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার এলাকার জামে মসজিদের রাস্তার বেহাল অবস্থা নিয়ে, এলাকার লোকজন যখন বিভিন্ন স্থানে হাঁটাহাঁটি করেছে এটা দেখে আমার খুব খারাপ লাগ ছিলো। যার জন্য আমি নিজ অর্থায়নে মসজিদের রাস্তাটি সংস্কার করে দিয়ে নিজের কাছে খুবই ভালো লাগছে।        

ঝিকরগাছায় ধান মজুদ রাখায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা

ঝিকরগাছায় ধান মজুদ রাখায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা

Views
আফজাল হোসেন চাঁদ :
করোনাকালীন সময়ে যশোরের ঝিকরগাছায় পৌর সদরের ১নং ওয়ার্ডের বেলে বটতলা নামক স্থানে ধান মজুদ রাখার কারণে ২জন ব্যবসায়ীকে ৬০হাজার টাকা জরিমানা করেছে উপজেলার ভ্র্যাম্যমান আদালত। বুধবার (০৭ অক্টোবর) দুপুর দেড়টার সময় ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান।
 নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান বলেন, আমাদের দেশে অধিক খাদ্য মজুদ আছে। তবুও কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় মালামাল মজুদ করে ক্রমাগতই মূল্য বৃদ্ধি করেই চলেছে। তারই ধারাবাহিকতায় বাজারেরও নিত্যপণ্যের দামও বৃদ্ধি পায়। গোপন সংবাদের উপর ভিত্তি করে পৌর সদরের ঝিকরগাছা (বেলে বটতলা) গ্রামের আমজাদ হোসেনের ছেলে শামসুর রহমান ও শামসুর মোল্লার ছেলে মুছা মোল্লার নিকট হতে অত্যাবশ্যকীয় পন্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারা মোতাবেক ৩০হাজার টাকা করে সর্বমোট ৬০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় তার সফর সঙ্গী ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সন্দীপ কুমার দাস, ইউএনওর অফিস সহকারী কাম কম্পিউটার (মুদ্রক্ষরিক) শাহাজালাল, থানার কনস্টেবল জাহাঙ্গীর হোসেন, তনয় মজুমদার প্রমুখ।
শার্শার নাভারনের এনামুল হাজীর ছেলে কাজের মেয়ে ধর্ষনের অভিযোগে আটক

শার্শার নাভারনের এনামুল হাজীর ছেলে কাজের মেয়ে ধর্ষনের অভিযোগে আটক

Views

শার্শার নাভারনের এনামুল হাজীর ছেলে কাজের মেয়ে ধর্ষনের অভিযোগে আটক

নাসিম আক্তার, শার্শা (যশোর) প্রতিনিধি :-

যশোরের শার্শার নাভারন সাতক্ষীরা মোড়ের বাসিন্দা   আজমল ফাহিম আবির (২৫) নামে গৃহপরিচারিকা (২২)ধর্ষণের অভিযোগে এক ধর্ষককে আটক করেছে শার্শা থানা পুলিশ।
ভিকটিম গত ৫ মাস ধরে আবিরদের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো।
আজ মঙগলবার বিকেলে বাড়িতে একা পেয়ে যুবতী গৃহপরিচারিকাকে জোর করে ধর্ষন করে। ধর্ষনের পর ভিকটিম নিজে বাদি হয়ে শার্শা থানায় মামলা করলে পুলিশ গতকাল  রাত ৮ টায় তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
আটক আবির শার্শা উপজেলার নাভারনে রেল বাজারের অবস্থিত মৌলী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী হাজী এনামুলের হোসেনের ছেলে। ভিকটিমের বাড়ি একই উপজেলার উলাশী গ্রামে।
শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বলেন, বিকালে গৃহ পরিচারিকা আবিরের বিরুদ্ধে শার্শা থানায় ধর্ষণের একটি মামলা করে। পরে এ বিষয়ে খোঁজ নিয়ে রাত আটটায় ধর্ষককে তার বাড়ি থেকে আটক করা হয়। ভিকটিমের আলামত পরীক্ষার  জন্য আজ  সকালে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

ঝিকরগাছায় মসজিদ ভাঙ্গা ও মসজিদ পূণরায় নির্মাণের বিষয়ে আলোচনা সভায় নাসির উদ্দিন এমপি

ঝিকরগাছায় মসজিদ ভাঙ্গা ও মসজিদ পূণরায় নির্মাণের বিষয়ে আলোচনা সভায় নাসির উদ্দিন এমপি

Views
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা পৌরসদরের বাসস্ট্যান্ড জামে মসজিদ কমিটির আয়োজনে মসজিদ ভাঙ্গা ও মসজিদ পূণরায় নির্মাণের বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছ-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিন।
মঙ্গলবার সকাল ১১টার সময় বাসস্ট্যান্ড জামে মসজিদের ভিতরের আলোচনা সভায় মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ মিলন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, জেলা যুবলীগের সদস্য আজহার আলী, এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোঃ আকবর হুসাইন, বাস স্টান্ড জামে মসজিদের সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন কলিম, যুগ্ম সম্পাদক মোঃ মহিউদ্দিন বিল্লাহ রুনু, কোষাধক্ষ্য মোঃ মুকুল হোসেন, ইমাম মাওলানা মোঃ শুকুর আলী, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক সৈয়েদ ইমরানুর রশিদ,সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, আওয়ামীলীগ নেতা খায়রুল হুদা রাসেল, যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, শামীম রেজা, জাফিরুল হক, শাহিদুর রহমান শিপলুু, এনামুল হাবিব জগলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমূখ।
ঝিকরগাছায় পৌর মেয়র নিকট বাচ্চাদের দাবী : দাদু আমাদের একটা বল দিবেন !

ঝিকরগাছায় পৌর মেয়র নিকট বাচ্চাদের দাবী : দাদু আমাদের একটা বল দিবেন !

Views
আফজাল হোসেন চাঁদ :
করোনাকালীন সময়ে বাচ্চাদের অলস সময়টা খেলাধুলার মধ্যদিয়ে পার করার করানোর জন্য যশোরের ঝিকরগাছা পৌরসদরের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের ফুটবল ও খোলাসামগ্রী বিতরণ করছেন পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল।
তারই ধারাবাহিকতার মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় পৌরসদরের ১২-১৫ জন বাচ্চারা একত্রি হয়ে পৌরসভার মেয়রের কার্যালয়ে হাজির হয়েই তাদের মুখে একটাই শব্দ উচ্চারিত দাদু আমাদের একটা বল লাগবে, একটা বল দিবেন ! এই কথা শুনে পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল আর হাঁসি থামাতে পারলো না।তিনি অট্টো হাঁসি হেঁসে বাচ্চাদের জন্য একটি বলের ব্যবস্থা করে দেন।
এসময় পৌর কার্যালয়ে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র সাইফুল আলম সুজন, ঝিকরগাছা পৌরসভা সহকারী প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী সর্দার, কাউন্সিলর কফিল উদ্দিন, নাসিমা বেগম, আব্দুর রাজ্জাক, নিমাই চন্দ্র ঘোষ, মশিয়ার রহমান, কার্য সহকারী এনামুল কবির, পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার আলী ভুট্টো, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ প্রমুখ।